সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন নুসরাত জাহান

news-image

বিনোদন ডেস্ক : প্রতিবারই পূজোৎসব পালন করেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। তবে বিয়ের পর এবারই তার প্রথম পূজা। যে কারণে অষ্টমিতে স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন নুসরাত। শুধু তাই না, মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে ঢাকও বাজালেন নবদম্পতি।

অষ্টমীর সকালটা আর পাঁচজন বাঙালির মতোই কাটল তাদের। লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, হলুদ ব্লাউজ আর মাথায় খোঁপা লাগিয়ে সুরুচি সংঘের মণ্ডপে যান নুসরাত। তার সঙ্গে নিখিল সেজেছিলেন লাল পাঞ্জাবিতে।

প্রতি বছরের মতো এবারও নিয়ম মেনে উপোস করে অষ্টমীর অঞ্জলি দেন নুসরাত। তিনি বলেন, ‘নিখিল এখনো বাঙালি সংস্কৃতির সঙ্গে পুরোপুরি অভ্যস্ত না। তাই তাকে ধীরে ধীরে অভ্যস্ত করানোর চেষ্টা করছি। সুরুচি সংঘের পূজায় তাকে নিয়ে অঞ্জলি দিলাম। আমি প্রতিবছর না খেয়ে অঞ্জলি দিই। মানুষ শান্তিতে জীবন কাটাক।’

গত ১৯ জুন তুরস্কের বোদরুম শহরের পাম এভিনিউ’র ইডেন ইম্পেরিয়ালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহ। কলকাতার ব্যবসায়ী নিখিল জৈন একজন তরুণ সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানের শাড়ির বিজ্ঞাপনের কাজে নুসরাতের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে নিখিলের। সেখান থেকেই বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্ক।

সিনেমার পাশাপাশি রাজনীতিতে যোগদান করেও সফল হয়েছেন নুসরাত। এবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জয় লাভ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে