,

দেশ স্বপ্নের ঠিকানা অতিক্রম করবে সব ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায়

news-image

নিজস্ব প্রতিবেদক : সব ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানা অতিক্রম করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সন্ধ্যায় ঢাকায় ধানমন্ডি সার্বজনীন পূজা কমিটি আয়োজিত কলাবাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত বিপুল সংখ্যক পূজারী ও দর্শনার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা কে কোন ধর্মের। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শেকল ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই এ দেশ আমাদের সবার। সবাই মিলেই এদেশকে আমরা স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবো না, সেই ঠিকানা অতিক্রম করে যাবো। ’

তিনি বলেন, ‘২০১১ সালে দেশে পূজামণ্ডপ ছিল প্রায় এগার শ, এখন তা একত্রিশ শ’রও বেশি। এই তিনগুণ বৃদ্ধির কারণ, নিজধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক সামর্থ্যবৃদ্ধি ও নিরাপত্তাবোধের স্বস্তি।’

‘হিন্দু ধর্মমতে দূর্গাদেবীর আগমনে ধরায় অসুর দূরীভূত হয়ে সারাবছর শান্তি বিরাজ করুক’ এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ধানমন্ডি পূজা কমিটির সভাপতি অমর কৃষ্ণ পোদ্দার, সাধারণ সম্পাদক অশোক কুমার বসু, সহ-সভাপতি অধ্যাপক বি কে সাহা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর