,

‘ভারতের অনুরোধে পানি দিয়েছে’

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে দক্ষিণ ত্রিপুরা অঞ্চলের মানুষের পানির কষ্ট কম হয়। ভারতের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ মানবিক কারণে পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেনসচিব।

শহীদুল হক বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনো ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরা অঞ্চলে খাবার পানি নেই। সে কারণেই আমরা পানি দিয়েছি। যদি আমরা পানি না দিতাম, তা হলে কি কারবালার মতো হয়ে যেত না?

দুদেশের যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তা ছাড়া সব অভিন্ন নদী নিয়েই কাজ শুরু হয়েছে। যৌথ নদী কমিশন প্রায় ৬ বছর পর বৈঠকে বসেছে। আগামী বছর আবার বসবে। ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর