,

সম্রাটের জায়গা হলো সাধারণ বন্দী সেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : অনেক গুঞ্জন শেষে অবশেষে গ্রেপ্তার হয়েছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। কার্যালয়ে ক্যাঙারুর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার রাত সোয়া আটটার দিকে তাকে নেওয়া হয়েছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম।

জাহেদুল আলম বলেন, ‘ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সাধারণ বন্দী হিসেবে কারাগারে রাখা হয়েছে।’

এর আগে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব। ক্যাঙারুর চামড়া সংরক্ষণের অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তার আগে, রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে যুবলীগের আরেক নেতা আরমানকেও গ্রেপ্তার করা হয়।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে এর মূলহোতা হিসেবে নাম আসে সম্রাটের। এরপর আত্মগোপনে চলে যান সম্রাট। তাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন, কেউ কেউ দাবি করেন সম্রাট বিদেশে পাড়ি জমিয়েছেন। এরই ধারাবাহিকতায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর গতকাল শনিবার রাত থেকেই তার গ্রেপ্তারের গুঞ্জন শুরু হলেও আজ রোববার সকালে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর