,

শামীমের ৭ দেহরক্ষী ফের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : আলোচিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমের সাত দেহরক্ষীকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার গুলশান থানার অস্ত্র মামলায় ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের আদালতে হাজির করে তাদের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষ আদালতের বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের নেওয়ার আদেশ দেন। এর আগে গত পহেলা অক্টোবর মুদ্রা পাচারের মামলায় তাদের চারদিন করে রিমান্ডে নেওয়া হয়।

আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রহমান হাওলাদার।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে ঠিকাদার ও যুবলীগ নেতা শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে র‌্যাব।

এছাড়া ১৬৫ কোটি টাকার বেশি এফডিআর পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে। একইসঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র। এ সময় শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়।

পরদিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর