,

আফতাব আহমেদ টি-টেনের কোচ হচ্ছেন

news-image

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি জীবনে অমিত সম্ভাবনা নিয়ে আগমন ঘটেছিল তার। অনন্য ব্যাটিং শৈলির মাধ্যমে তিনি বরাবরই মুগ্ধ করেছেন সবাইকে। তবে প্রত্যাশামাফিকভাবে চলেনি তার ক্রিকেট ক্যারিয়ার। থামতে হয়েছে আগেই। এর জন্য অনেকেই তার অলসতাকে দ্বায়ী করে থাকেন।

সমবয়সীরা যখন মাঠের ক্রিকেটে ব্যস্ত, তখন তিনি কোচিংয়ে নাম লিখিয়েছেন। তবে আগের মতো সেই অলস আফতাব আর নেই, বরং উদ্যমী একজনকেই দেখা যাচ্ছে কোচ হিসেবে। সর্বশেষ প্রিমিয়ার লীগে হেড কোচ ছিলেন লিজেন্ডস অব রুপগঞ্জের। তার অধীনে অল্পের জন্য শিরোপা পায়নি রুপগঞ্জ, লীগের শেষ ম্যাচ পর্যন্ত ছিলো শিরোপার দৌড়ে। এর আগে দুই মৌসুম ছিলেন মোহামেডান লিমিটেডের সহকারী কোচ।

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগেও থাকবেন নিজ বিভাগ চট্টগ্রামের হেড কোচ হিসেবে। তবে এবার দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে শুরু হচ্ছে আফতাবের কোচিং ক্যারিয়ার। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টেন লীগে চট্টগ্রামের এফএমসি গ্রুপের উদ্যোগে গত আসরের দল পাখতুনসের বদলে এবার খেলবে বাংলাদেশের দল বাংলা টাইগার্স।

আর সেখানে হেড কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেট তারকা। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্রতি দল ১৪ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পারবে দলগুলো। এর মধ্যে দুইজন আরব আমিরাতের ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর