,

সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে র‌্যাবের তল্লাশি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছে র‌্যাব সদস্যরা।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ওই কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাহফুজুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তার আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে যুবলীগের কার্যালয়।

দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, যুবলীগ কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেটে তালা দিয়ে ভিতরে দু’জন সিকিউরিটি গার্ড ও দু’জন পুরুষ বসে আছেন। অফিস খোলা না বন্ধ জানতে চাইলে প্রথমে বলেন, খোলা। ভিতরে যেতে চাইলে বলেন, ভিতরে কোনো লোকজন নেই।

এর কিছুক্ষণ পরেই র‌্যাব সদস্যরা কার্যালয় ঘিরে অবস্থান নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর