,

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে বেকারত্ব, দুর্নীতি, ঘুষ ও নিম্নমানের সরকারি সেবার বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকশ’ মানুষ। এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের অধিকার আদায়ের আগ পর্যন্ত রাজপথেই অবস্থান করবেন বলে জানিয়েছেন বিক্ষোভরত হাজারো মানুষ।

এর আগে, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্র তাহরীর স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি মানতে শনিবার বাগদাদে জারি করা দিনব্যাপী কারফিউ তুলে নিয়েছে প্রশাসন। তবে বিক্ষোভকারীরা যেন সহজেই জড়ো হতে না পারে, এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটসেবা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর