,

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতলো টাইগার যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটাররা যা পারেননি, সেই কাজটি আগেই করে দেখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো ক্রিকেট দল প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল টাইগার যুবারা। আর আজ তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে তারা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে।

রোববার (৬ অক্টোবর) লিংকনে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ফার্গুস লেলম্যানের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২২৩ রান করে। তিনে নামা লেলম্যান ১৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে ১১৬ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ দলের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। শরিফুল ইসলাম নেন ১ উইকেট।

জবাবে বাংলাদেশ দলীয় ১১ রানেই অনিক সরকারের উইকেট হারিয়ে ফেললেও দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়ের ৯০ রানের জুটিতে তা সহজেই সামলে ওঠে। ৬৪ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৬৫ রান করা তানজিদ আউট হলে এই জুটি ভাঙলেও মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয় তৃতীয় উইকেটে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে বড় জয় এনে দেন। ৯৫ বলে ১৬ চার ও ১ ছয়ে ১০৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আগের ম্যাচে ৯৯ রানে আউট হওয়া মাহমুদুল হাসান জয়। ৫৯ বলে ৮ চারে ৫১ রান করে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর