,

হংকংয়ে বিক্ষোভে মেট্রো স্টেশন বন্ধ, পরিবহন ব্যবস্থা অচল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :  হংকংয়ে বিক্ষোভের কারণে মেট্রো স্টেশন বন্ধ হওয়ায় পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। শুক্রবার মুখোশ পরায় নিষেধাজ্ঞা জারির পর রাস্তায় বড় ধরনের বিক্ষোভ হয়। সরকারবিরোধীরা স্টেশনে হামলা চালায়। এরপরই রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন বন্ধের ঘোষণা দেয়।

এদিকে জাতিসংঘ হংকংয়ে সহিংসতা বন্ধ করতে এবং একইসঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা না দিতে আহবান জানিয়েছে।

শুক্রবার চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিক্ষোভে মুখোশ পরায় নিষেধাজ্ঞা দেন প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তিনি ঔপনিবেশিক আমলের আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেন।

প্রধান নির্বাহী বলেন, হংকং কিছুদিন ধরে অন্ধকার এবং চরম সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সহিংসতা কমাতেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সরকারবিরোধীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন শপিং মল এবং মেট্রো স্টেশনে হামলা চালান। পরে রাতেই এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের শপিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।

রেলওয়ের পরিচালক সংস্থা ম্যাস ট্রানজিট রেলওয়ে (এমটিআর) কর্তৃপক্ষ জানায়, তারা সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কারণ হামলায় অনেক স্থানে সমস্যা হয়েছে যেগুলো মেরামতের কাজ চলছে। এই রেলওয়ের মাধ্যমে প্রতিদিন ৫০ লাখ যাত্রী আসা-যাওয়া করেন। চীনের সঙ্গে বাণিজ্যেরও মূল বাহন এই মেট্রো রেল।-খবর বিবিসির

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর