,

জয়া আহসান নতুন পরিচয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। নানামাত্রিক চরিত্রে বাজিমাত করতে তার জুড়ি মেলা ভার। দর্শক-ভক্ত আশায় থাকেন কখন নতুন ছবি নিয়ে হাজির হবেন জয়া। বর্তমানে তিনি প্রসেনজিৎসহ আরও বেশ ক’জন অভিনেতার বিপরীতে কিছু চলচ্চিত্রে কাজ করলেন।

Joya-02

তারই ফাঁকে দিলেন নতুন খবর। নতুন এক দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।

গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ ডিবিএল সিরামিকস থেকে এম এ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট; এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড এম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

শিগগিরই প্রতিষ্ঠানটির হয়ে বিজ্ঞাপনে অংশ নেবেন জয়া আহসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর