,

জয়ে ফিরল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : লি লিগায় গ্রানাডার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার বিকেলে ৪-২ গোলে জিতেছে স্পেনের সফলতম দলটি। সব ধরনের প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে ড্র করার পর জয়ে ফিরল রিয়াল।

প্রথম আক্রমণেই এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয় মিনিটের গোলটিতে দারুণ অবদান গ্যারেথ বেলের। তার নিখুঁত নিচু ক্রসে বাকিটা সারেন সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা বেনজেমা। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল।

দ্বাদশ মিনিটে দানি কারভাহালের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রুই সিলভা। ষোড়শ মিনিটে অরক্ষিত আলভারো ওদ্রিওসোলার হেড ঠেকিয়ে আবার অতিথিদের ত্রাতা গোলরক্ষক।

একের পর এক আক্রমণ করা রিয়াল ব্যবধান বাড়ায় প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ফেদেরিকো ভালভেরদের কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান আজার। চেলসি থেকে এবারের গ্রীষ্মে রিয়ালে যোগ দেয়ার পর নতুন ঠিকানায় প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই বেলজিয়ান তারকার প্রথম গোল।

৬১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মদ্রিচ। আজারের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। কিছুই করার ছিল না গোলরক্ষকের। শেষ সময়ে শট নিতে গিয়ে মেরে বসেন ছুটে আসা আলভারো ভাদিয়োর পায়ে। সফল স্পট কিক থেকে ব্যবধান কমান দারউইন মার্চিস।

ব্যবধান কমানোর পর উজ্জীবিত হয়ে ওঠে গ্রানাডা। ৭৫তম মিনিটে ব্যবধান আরো কমিয়ে ফেলছিল তারা। গোললাইন থেকে হেড করে কোনোমতে রিয়ালকে রক্ষা করেন এক ডিফেন্ডার। ৭৭তম মিনিটে ঠিকই দ্বিতীয় গোল আদায় করে নেয় অতিথিরা। কর্নার থেকে ভিক্তর দিয়াসের ফ্লিক থেকে বল পেয়ে দারুণ স্লাইডে জাল খুঁজে নেন ডমিঙ্গোস দুরাতে।

৮৫তম মিনিটে প্রতি আক্রমণে দারুণ সুযোগ আসে বেনজেমার সামনে। গ্রানাডা গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। যোগ করা সময়ে আর রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ওদ্রিওসোলার কাটব্যাকে ইসকোর ডামিতে বল পান অরক্ষিত রদ্রিগেস। তার কোনাকুনি শট অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেননি সিলভা।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গ্রানাডা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর