,

মানুষে মানুষে সম্প্রীতি অটুট রাখতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নের যাত্রা মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গতকাল শনিবার শিশুদের মাঝে সম্প্রীতির বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শহরের পূর্বপাইপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা কুসুম দাসের বাড়ির জগৎজননী পূজোমন্ডপে আয়োজিত অনুষ্টানে শতাধিক শিশুর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী- সংগঠক নন্দিতা গুহ, পিস ভিশন এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পথিক টিভির সিইও লিটন হোসোইন জিহাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল। সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির এর এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পাল,অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক পার্থ দাস, সুমন দাস, পনি চৌধুরী, কাজী ওয়াসি, তাইমুর রহমান, জাহিদ হাসান, বিশ^জিৎ দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম বলেন, অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, এখানে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। তিনি বলেন, সকল ধর্মেই শান্তি সম্প্রীতি মানুষকে ভালবাসার কথা বলা হয়েছে কিন্তু ধর্মের নামে ব্যবসায়ীরা শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে, অসুরবৃত্তি মানুষের মনের ভেতর, তাই মনের অসুর অশুভ সব কিছুকে মন থেকে মুছে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। তিনি স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের ধারাবাহিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের প্রসংশা করে বলেন, এই আয়োজন আগামী শিশুদের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অণুপ্রেরণা দিবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর