বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-৩ উপ-নির্বাচন : সবই আছে নেই শুধু ভোটার

news-image

রংপুর প্রতিনিধি : কেন্দ্রের বাইরে ভোটারদের নিরাপত্তায় মোতায়েন করা আছে পুলিশ। আছে আনসার ও নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও। ভেতরে আছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরাও।

এক কথায় ভোটের জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুরই কমতি নেই। কিন্তু যাদের জন্য এতো আয়োজন, সেই ভোটারদের দেখা নেই। প্রায় প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে এমন চিত্র।

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে এমন চিত্র দেখা যায়। শনিবার সকায় নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বেলা ১২টা পর্যন্তও ভোটারদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। দুই একজন ভোটারকে মাঝেমাঝে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

ভোটার না আসায় নির্বাচন সংশ্লিষ্টরা অনেকটা অলস সময় পার করছেন। তারা গালগল্প করেই অনেকটা সময় পার করছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সকাল নয়টায় প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে গত ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আসনটিতে আজ ভোটগ্রহণ করা হচ্ছে।

রংপুরের রাধা বল্লব বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে দেখা যায়, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে বসে গল্প করে সময় পার করছেন। ভোটারদের উপস্থিতি নেই। তিন ঘণ্টায় মাত্র কয়েকজন ভোটার তাদের ভোট প্রদান করেছে। ভোট কেন্দ্রের বাহিরেও লোকজন নেই। পাশে আরও দুইটি ভোট কেন্দ্রের একই অবস্থা।

সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। আর বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী স্থানীয় নয়। সেই কারণে ভোট নিয়ে সাধারণ মানুষের তেমন আগ্রহ নেই বলে বেশ কয়েকজন ভোটার জানান।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য হতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জাতীয় পার্টি থেকে এরশাদপুত্র সাদ এরশাদ (লাঙ্গল) প্রতীক, বিএনপি’র প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি) প্রতীক, এনপিপি’র শফিউল আলম (আম) প্রতীক, গণফ্রটর কাজী মা. শহীদুল্লাহ (মাছ) প্রতীক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) প্রতীক।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা