,

মুদি দোকান থেকে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে মুদি দোকান থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া গ্রামের শাহিন শেখের মুদি দোকান থেকে চালগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দোকানি শাহিন শেখ পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে মহারাজপুর মধ্যপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে মুদি দোকানদার শাহিন তার দোকানে সরকারি চাল বিক্রি করে আসছিলেন।

রাজাপুরের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মো. মতিন বলেন, গোপনে আমার গোডাউন থেকে কারো কাছে চাল বিক্রি করা হয়নি। আমার যারা কার্ডধারী রয়েছেন তাদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।

অবশ্য বসন্তপুর ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু বলেন, আমার ইউনিয়নের রাজাপুরের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মতিন দীর্ঘদিন ধরে চাল বিতরণে অনিয়ম ও গোপনে চাল বিক্রি করে আসছিলেন। আমি ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিসেবে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। শুক্রবার বিকেলে আমি জানতে পারি মতিনের গোডাউন থেকে ১০ বস্তা চাল ভ্যানে করে বিক্রির জন্য শাহিনের দোকানে নেওয়া হচ্ছে। এরপর আমি আমার ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে শাহিনের দোকানের সামনে এসে দেখি শাহিনের ভাই ভ্যান থেকে চালের বস্তা নামিয়ে দোকানে উঠাচ্ছে। এসময় আমরা দোকানের সামনে ভ্যানসহ চালের বস্তাগুলো আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও থানায় খবর দেই। তখন শাহিনের ভাই দোকান বন্ধ করে তালা দিয়ে সটকে পড়েন। পরে পুলিশ শাহিনের পরিবারের সদস্য ও আমাদের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে ভেতর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আরও ৪০ বস্তা চাল উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘কাগজে কলমে রাজাপুরের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মতিন হলেও মূলত তা নিয়ন্ত্রণ করেন রাজীব তালুকদার নামে এক ব্যক্তি। রাজীব তালুকদারই মতিনের মাধ্যমে এতো সব অনিয়ম চালিয়ে আসছেন।’

ভ্যানচালক আলাউদ্দিন বলেন, ‘রাজাপুরের মতিনের চালের গোডাউন থেকে দোকানি শাহিন আমার ভ্যানে ১০ বস্তা চাল উঠিয়ে দিয়ে তার দোকানের সামনে নিয়ে আসতে বলেন। আমি শাহিনের দোকানের সামনে আসার পর ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ ভ্যানসহ চাল আটক করেন।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল জব্দের ঘটনায় ৩জনকে আসামি করে শুক্রবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর