,

মাশরাফির জন্মদিন উপলক্ষে নড়াইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন

news-image

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জন্মদিন উপলক্ষে নড়াইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে শহরের আলাদাতপুর এলাকায় মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, টিপু সুলতান, তরিকুল ইসলাম তরিক প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মর্তুজা স্বপন ও হামিদা মর্তুজা বলাকার ছেলে মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহণ করেন। নড়াইল শহরের আলাদাতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারসহ নড়াইলবাসির কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত বিশ্ববাসীর চেনা মাশরাফি। তবে মাশরাফির জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয় না। মাশরাফির যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেইভাবে পালন করা হয়নি। এখন এতিম ও দুঃখী মানুষের মাঝে খাবার, টাকা-পয়সা দেয়ার মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন করা হয়।

এদিকে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ র্যা লি কেক কাটার আয়োজন করা হলেও এসব কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ জানান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা