,

‘ বলিউডে এখনো অনেক বৈষম্য পারিশ্রমিক নিয়ে ’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক তারকাই সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। যাদের কাজ প্রায়ই গণমাধ্যমে উঠে আসে। সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান এমনই এক কাজের মধ্য দিয়ে খবরের শিরোনামে এসেছেন। তিনি নারীদের নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বছরজুড়ে সেগুলোর কাজেও ব্যস্ত থাকেন তিনি।

এরমধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠন আরপিজে। তিনি সেখানে বর্তমানে নারীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে নারীদের যে সফলতার কথা শোনা যায় তা সবার সচেতনতার জন্য। নারীরা যদি নিজেদের অধিকার নিয়ে সচেতন না হন তাহলে বৈষম্য কখনো সরবে না।’

বলিউডের সিনেমায় নারীদের সফলতা তুলে আনা প্রসঙ্গে শ্রুতি আরো বলেন, ‘এখন অনেক সফল নারীর জীবন নিয়ে বলিউডে সিনেমা নির্মিত হচ্ছে। সেগুলো বেশ সফলও হচ্ছে। আমি মনে করি সিনেমায় সফল নারীদের গল্প উঠে আসা সবার জন্য আরো অনুপ্রেরণার।’

তবে বলিউডে পারিশ্রমিক নিয়ে এখনো যে বৈষম্য চলছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দুঃখের বিষয় যে, পারিশ্রমিক নিয়ে বলিউডে এখনো অনেক বৈষম্য রয়েছে। এর পরিবর্তন হওয়া জরুরি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর