,

স্মার্টফোনে কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায়!

news-image

প্রযুক্তি ডেস্ক : একজন ব্যবহারকারী কি-বোর্ডে যে গতিতে টাইপ করেন তার প্রায় সমান গতিতে স্মার্টফোনেও টাইপ করতে পারেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে মোবাইলফোনে গড় টাইপিং গতি প্রতি মিনিটে ৩৮ শব্দ। অন্যদিকে প্রচলিত কি-বোর্ডে এই গতি গড়ে ৫২ শব্দ। স্মার্টফোনে টাইপিং গতি কি-বোর্ড থেকে ২৫ শতাংশ কম।

ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির কয়েকজন মিলে এই গবেষণাটি করেছেন। গবেষণা পরিচালনাকারীরা জানিয়েছেন, ব্যক্তি দিনে কত সময় স্মার্টফোনে ব্যয় করে তার ওপরই টাইপিং স্পিড নির্ভর করে। যে যত বেশি সময় ব্যয় করবে তার টাইপের গতি হবে তত বেশি। এগুলোসহ আরও কিছু বিষয় বিবেচনায় নিলে কি-বোর্ড ও স্মার্টফোনে টাইপের গতির পার্থক্য আরও কমে আসে।

গবেষণাটি সম্পন্ন করতে ১৬০টি দেশের ৩৭ হাজার ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের সবাই কি-বোর্ড এবং স্মার্টফোনে টাইপিং টেস্ট দিয়েছেন। এই টেস্টের ওপর ভিত্তি করেই গবেষণার ফল বের হয়ে এসেছে। এতে দেখা যায়, কি-বোর্ডে টাইপের সর্বোচ্চ গতি এসেছে প্রতি মিনিটে ১০০ শব্দের কিছু বেশি। আর স্মার্টফোনের ক্ষেত্রে এই গতি প্রতি মিনিটে ৮৫ শব্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর