,

ধরপাকড়ের মুখে ২৫০ শ্রমিক ফিরলেন সৌদি আরব থেকে

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরব থেকে দেশে ফেরা শ্রমিকদের দুজনসৌদি আরব থেকে শুক্রবার (৪ অক্টোবর ) রাতে দেশে ফিরেছেন ১২০ জন শ্রমিক। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে বৃহস্পতিবার রাতে দেশে আসেন ১৩০ জন শ্রমিক। এ নিয়ে গত দু’দিনে দেশে ফিরলেন ২৫০ জন শ্রমিক। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানায়।

ফিরে আসা কর্মীদের প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরবে বেশ কয়েকদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) থাকা শ্রমিকরাও। তাদের অনেকেরই অভিযোগ, কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করেছে। নিয়োগকর্তাকে এসময় ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপার্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি থেকে ফেরা ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন ব‌লেন,‘সৌদি আরবে আমি নিজ দোকানে কাজ করতাম। আমার আকামার মেয়াদ ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।’

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, এ বছর সৌদি আরব থেকে এভাবে ১১-১২ হাজার শ্রমিক দেশে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর