,

তেজগাঁও বিভাগের উপকমিশনারের তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, অপরাধী যেই হোক; সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুবাইয়ে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।

এর আগে, বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ২৪ হাজার মণ্ডপে পূজা হতো। এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা সেই পথেই চলছেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।

বস্ত্র বিতরণ কার্যক্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা