,

‘সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের পরিবেশ রয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের পরিবেশ রয়েছে এবং এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌প্রতিবছর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রমাণিত হয় জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাম্পদায়িক সম্পীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। সেজন্য তার (বঙ্গবন্ধুর) ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। তারই উত্তরসূরী এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর