,

রংপুর উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে।

উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে র‌্যাবের ২৪টি ইউনিট। এছাড়াও পুলিশ ও আনসার সদস্য রয়েছে তিন হাজার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।

অন্যদিকে এই উপ-নির্বাচনে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়াও মাঠে রয়েছে স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষক টিম।

এই আসনে এবার জাতীয় পার্টি ও মহাজোট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ) লাঙ্গল প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপির শফিউল আলম আম প্রতীক, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ মাছ প্রতীক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার ভোট গ্রহণ চলছে। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ৪২ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৭৬২ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর