,

এবারের ‘ইত্যাদি’র অতিথি রাষ্ট্রপতি

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওরের মধ্যে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। এবারের পর্বে সেখানকার হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

‘ইত্যাদি’র এবারের পর্ব নিয়ে হানিফ সংকেতের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে জানিয়েছেন এবারের পর্বে দর্শকরা দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতি।

পোস্টের অংশ বিশেষে লেখা, ‘আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর।’

এবারের পর্বে দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছেন-তখনকার আর এখনকার হাওর সম্পর্কে তার উপলব্ধির কথা। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা। বলেছেন জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ চলার পথের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথা।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‘ইত্যাদি’র এবারের পর্ব। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর