,

ক্যাটরিনার-ভিকির রসায়ন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বলিউডের অনেকেরই প্রেমের গুঞ্জন নতুন খবর নয়। ক্যারিয়ারের শুরুতে সালমান খানের সঙ্গে তার প্রেম বলিউড পাড়ায় ‘ওপেন সিক্রেট’ ছিল। এরপর আরেক বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। এবার বলিউডের নবাগত অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্র্রেমের গুঞ্জন উঠেছে ক্যাটরিনার।

বলিউডের বাতাসে খবর রটেছে, ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে রীতিমতো ‘ডেট’ করছেন। ক্যাটরিনা ও ভিকির এক বন্ধুর বাড়িতে নাকি প্রথম দেখা হয়। প্রথম দেখা থেকে তা ধীরে ধীরে গড়ায় প্রেমে। যদিও ক্যাটরিনা ও ভিকির অনেক ঘনিষ্টজনরা বলছেন, ভিকি ও ক্যাটরিনা প্রেম করছেন না, তারা শুধুই বন্ধু।

মাঝে খবর বেড়িয়েছিল একটি ছবির জন্য ক্যাটরিনা ও ভিকি ঘন ঘন দেখা করছেন। তবে শেষমেষ দেখা যায়, এ দুই তারকা একসঙ্গে কোনো ছবি করছেন না। আর এরপরেই তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

আর মাসখানেক আগেই ভিকি কৌশলের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রী হরলিন শেট্টির। ছোটপর্দার অভিনেত্রী হরলিনের সঙ্গে বেশ দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন ভিকি। নতুন জল্পনা হলো- ক্যাটরিনার সঙ্গে প্রেম করতেই হরলিনের সঙ্গে ‘ব্রেকাপ’ করেন ভিকি।

গুঞ্জন যদি সত্যি হয় তবে নিজের চেয়ে পাঁচ বছরের ছোট ভিকির সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। যদিও তার প্রথম প্রেমিক সালমান খান তার থেকে বয়সে অনেক বড় ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর