,

রংপুর উপ-নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ১৭৫টি কেন্দ্রের আশেপাশের ভোটের দিন এবং ভোটের আগের ও পরের দিনের জন্য নেয়া হয়েছে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

রংপুর-৩ শুন্য আসনে উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এখানে ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহনের ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১০২৩ সহকারি প্রিজাইডিং অফিসার এবং ২০৪৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। ৪৯টি ঝুকিপুর্নসহ ১৭৫টি ভোটকেন্দ্রের ১০২৩টি গোপনকক্ষে ভোট গ্রহন করা হবে। তিনি জানান, রংপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ডের এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন।

রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য বলেছেন, ভোট উপলক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহনের জন্য ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, ভিডিপি, পুলিশ ও বিজিবি, র‌্যাবের পোশাকি ও সাদা পোশাকি আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত । আমরা নিচ্ছিদ্র নিরাপত্বা বলয় তৈরি করেছি। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

এই আসনে এবার জাতীয় পার্টি ও মহাজোট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ) লাঙ্গল প্রতিক, বিএনপি মনোনিত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতিক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপি’র শফিউল আলম আম প্রতিক, গণফ্রটর কাজী মাঃ শহীদুল্লাহ মাছ প্রতিক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে লড়ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা