,

দুর্গাপূজায় টানা বৃষ্টির সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার (৪ অক্টোবর) শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৮ অক্টোবর দশমীর দিন দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।

আবহাওয়াবিদরা বলছেন, দুর্গাপূজার এ চারদিন টানা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, ‘৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘১০ অক্টোবর পর্যন্ত মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সারাদেশে হতে পারে। বৃষ্টির তীব্রতা যে বেশি থাকবে, তা নয়। কিন্তু নিয়মিতই কমবেশি বৃষ্টি হতে পারে।’

আগামী তিনদিন বৃষ্টি হতে পারে বলে আজ সকালের আবহাওয়া পূর্বাভাসেও জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর