,

দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে সবজির

news-image

নিউজ ডেস্ক : ভারতের রপ্তানি বন্ধের পর দেশে পেঁয়াজের দাম বাড়ার পর খুচরা বাজারে কিছুটা কমতে শুরু করেছে। তবে সবজির দাম বেড়েছে। এছাড়া গত দুই দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে মাছ ও খাসির মাংসের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে সকালে রাজধানীর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন আগাম সবজির মধ্যে প্রতি কেজি শিম ১২০ টাকা, ফুলকপি ৬০ টাকা পিস, টমেটো ১২০ টাকা, মুলা ৬০ টাকা,গাজর ১০০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, মুলার শাক ১৫ টাকা আটি দরে বিক্রি করা হচ্ছে।

টাউন হল বাজারে অন্যান্য সবজির মধ্যে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁচা পেঁপে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০টাকা পিস, কাঁকরোল ৮০ টাকা, কচু ৮০ টাকা, কাচা মরিচ ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কলা ৩০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে খাসির মাংসের দাম, গরুর মাংস ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকা থেকে দাম বেড়ে ৮০০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা, ভেড়ার মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৪০০ টাকা, হাঁস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, বড় সাইজের ইলিশ মাছের হালি ৪০০০ টাকা, রুই মাছ ২৫০ টাকা, গ্লাসকাপ মাছ ২২০ টাকা, সিলভার কাপ মাছ ১৮০ টাকা, তেলাপিয়া মাছ ১৬০ টাকা, নলা মাছ ১৬০ টাকা, পাবদা মাছ ৫৫০ টাকা, কৈ মাছ ২০০ টাকা, চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬৫০ টাকা, ছোট মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে চাল, ডাল, তেল, চিনি, ডিম, আটা, ময়দাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর