,

এনআরসিতে কোন সমস্যা হবে না, বললেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ভারতের আসামে ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিযে উদ্বিগ্ন দেশভাগের সময় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতে চলে যাওয়া বাংলাদেশিরা। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী, জাতীয় নথিপত্রে যাদের পরিচয় পাওয়া যাবে না তারা ভারতীয় নয় বলে সরকারি হিসেবে বিবেচিত হবে।

এ নিয়ে বাংলাদেশ থেকে চলে যাওয়া আসামের বঙ্গালিরা ও বাংলাদেশের জল্পনা কল্পনার কোন কূল কিনারা ছিল না। এরই মধ্যে জাতিসংঘ অধিবেশন চলাকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্নদের নিশ্চিত করেছিলেন এনআরসি নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।

তা সত্ত্বেও ভারত সরকারের একেক সময় একেক ধরণের বক্তব্যে বিভ্রান্তি কাটেনি কারোরই। বর্তমানে শেখ হাসিনা ভারত সফররত অবস্থায় ফের আশ্বস্ত করলেন এনআরসি নিয়ে কোন সমস্যা নেই। বৃহস্পতিবার নয়া দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

ভারতীয় বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চার দিনের ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী হাসিনা। সফরকালে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

সেখানে সফরের প্রথম দিনে বৃহস্পতিবার নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনার আয়োজিত এক অনুষ্ঠানে এনআরসি নিয়ে তিনি বলেন, আমি কোনো সমস্যা দেখছি না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার এ ব্যাপারে আলোচনা হয়েছে।

সবকিছু ঠিকঠাক আছে। অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রী এনআরসি নিয়ে কোনো সমস্যা না থাকার কথা জানালেও, একদিন আগেই মোদি সরকার জানিয়েছে ভিন্ন কথা।

স্ক্রলডটইন এর এক জিজ্ঞাসাবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনআরসি প্রক্রিয়ায় বাদ পড়াদের ভাগ্য নিয়ে ঢাকার সঙ্গে কোনো আলোচনা করেনি তারা।ভারতের এনআরসি প্রক্রিয়া থেকে বাদ পড়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্বিগ্ন ছিল বাংলাদেশ।

গত আগস্টে প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি। এখন তাদের বিষয়টি ফের খতিয়ে দেখছে ফরেইন ট্রাইব্যুনাল।

সেখান থেকে বাদ পড়লে তাদের নাগরিকত্ব প্রত্যাহার করে বিদেশি হিসেবে ঘোষণা করা হবে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে হাসিনার সঙ্গে এক বৈঠকে ওই ‘বিদেশিদের’ বাংলাদেশের চিন্তার কিছু নেই বলে নিশ্চিত করেন মোদি।

মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর। সফরকালে মোদিসহ ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা