,

শান্তিতে নোবেল পাচ্ছেন ১৬ বছর বয়সী গ্রেটা!

news-image

ডেস্ক রিপোর্ট : আগামী সোমবার থেকে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে। নোবেলের জন্য এ বছর মনোনয়ন পেয়েছে ২২৩ জন এবং ৭৮টি প্রতিষ্ঠান। কারা নোবেল পাচ্ছেন—এটা নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক। কিন্তু যাঁরা বাজি ধরছেন, তাঁরা বলছেন, অন্য কারও চেয়ে এবার সুইডেনের সেই কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গেরই নোবেল পাওয়ার সম্ভাবনা বেশি।

জুয়ারি প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি রয়েছে ল্যাডব্রোকেসের। তারা বলছে, বিশ্বব্যাপী লাখো তরুণদের নিয়ে জলবায়ু পরিবর্তন ঠেকাতে যে আন্দোলন গড়ে তুলেছে, এ জন্য নোবেল পাবে ১৬ বছর বয়সী গ্রেটা। তার এই আন্দোলনের নাম ‘ফ্রাইডেস ফর ফিউচার’।

যৌন হয়রানি কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে সাহিত্যে গত বছর নোবেল পুরস্কার দেওয়া হয়নি। ফলে এবার গত বছর এবং চলতি বছর—সাহিত্যের দুটি পুরস্কারই দেওয়া হচ্ছে।

যেকোনো ধরনের অনুমানের ওপর অনিশ্চয়তা বেশি কাজ করে। এ ছাড়া নোবেল কমিটি যেহেতু ওই পুরস্কার দেওয়ার আগে তালিকায় থাকা নামগুলো প্রকাশ করে না, ফলে জল্পনা-কল্পনা আরও বেশি। আবার সহিংসতা ঠেকাতে অবদান, না জলবায়ু পরিবর্তন ঠেকাতে অবদান রাখায় নোবেল দেওয়া হবে, এটা নিয়েও একধরনের বিতর্ক রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ফলে অনিশ্চয়তা আরও বেশি।

নরওয়ের রাজধানী অসলোতে ১১ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এর আগের দিন ঘোষণা করা হবে সাহিত্যে নোবেল পুরস্কার। ওই দিন সুইডেনের রাজধানী স্টকহোমে শান্তিতে মনোনয়ন পাওয়া কয়েকজনের নাম প্রকাশ করা হবে।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর নাগরিক ডেনিস মুকওয়েগে এবং ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ। যৌন সহিংসতা ঠেকাতে অবদান রাখায় তাঁদের নোবেল দেওয়া হয়। কিন্তু এবার অনেকেই বাজি ধরছেন, গ্রেটা থুনবার্গ পাবে শান্তিতে নোবেল। সম্প্রতি দুটি পুরস্কার পেয়েছে সে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মানবাধিকারবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দিয়েছে গ্রেটাকে। এ ছাড়া সুইডেনের বিকল্প নোবেলখ্যাত ‘২০১৯ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ পাচ্ছে সে।

এই জল্পনা-কল্পনার মধ্যে গ্রেটার পক্ষে কথা বলেছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডান স্মিত। তিনি বলেন, গত কয়েক বছরে গ্রেটা যা করেছে, তা অসাধারণ। শান্তি ও নিরাপত্তার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ঘনিষ্ঠভাবে জড়িত।

তবে পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর হেনরিক উরডাল বলেছেন, তাঁর ধারণা, গ্রেটা নোবেল পাবে না। এবার সম্ভাবনা খুবই কম। এবার কারা শান্তিতে নোবেল পেতে পারেন, তার একটি ইঙ্গিতও দিয়েছেন হেনরিক। তিনি বলেন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবার নোবেল পেতে পারেন। কারণ তাঁর প্রচেষ্টায় ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার শত্রুতাপূর্ণ মনোভাবের অবসান হয়েছে। এ ছাড়া দুটি প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টও পেতে পারে এই পুরস্কার। এএফপি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা