,

সেরা দশে আমির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে এই মোহাম্মদ আমিরকে বাতিলের তালিকায়ই ফেলে দিতে চেয়েছিল পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে যে তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। শেষ পর্যন্ত সমালোচনার মুখে দলে নেয়া হয় বাঁহাতি এই পেসারকে। সুযোগ পেয়ে দলের হয়ে ঠিকই আলো ছড়িয়েছেন বিশ্বমঞ্চে।

সীমিত ওভারে মনোযোগ বাড়াতে টেস্ট ক্রিকেটও ছেড়েছেন। আমির এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেন। যার ফলশ্রুতিতে আইসিসি আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে ওঠে এসেছেন পাকিস্তানি পেসার।

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাকি দুই ম্যাচে ৪ উইকেট নেন আমির। বোলিং গড় ছিল ১৭.৭৫। ইকোনমি রেট তো ঈর্ষণীয়, ৪.১৭।

এমন পারফরম্যান্সের সুবাদে আমিরের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৩। ফলে ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে ওঠে এসেছেন তিনি। তার সমান রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

৭৯৭ পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর