,

এবার কর্ণাটকেও নাগরিক তালিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসামের পর এবার কর্ণাটকেও নাগরিক তালিকা (এনআরসি) তৈরির প্রস্তুতি চলছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতেই এই তালিকা তৈরি করা হবে। ভারতের যেসব রাজ্যে সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীরা প্রবেশ করে তার মধ্যে কর্ণাটকও আছে। সেখানে এখন পর্যন্ত বহু অবৈধ অভিবাসী সীমান্ত দিয়ে প্রবেশ করে স্থায়ী আবাস গড়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভারাজ ভোমাই বৃহস্পতিবার বলেছেন, নাগরিক তালিকা তৈরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যতদূর সম্ভব সব তথ্য সংগ্রহ করব। আমরা এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করব।

একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই ব্যাঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে নেলমানগালা তালুকে একটি বন্দি শিবির বানানো হচ্ছে যেখানে বিদেশিদের রাখা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত জুলাইয়ে এই বন্দি শিবির নির্মাণে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এখানেই রাখা হবে।

তবে বিরোধী দল কংগ্রেস বলছে, অবৈধ অভিবাসীদের অবশ্যই দেশ থেকে ফেরত পাঠানো হবে। তবে সরকারকে এটা নিশ্চিত করতে হবে যেন এনআরসিতে কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ না পড়ে।

গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা। তাদের ভাগ্যে কি ঘটবে এখনও তারা জানেন না। যদিও এখনই তাদের দেশত্যাগ করতে হচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা যদি নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তবে তাদের ফেরত পাঠানো হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর