,

ইকুয়েডরে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে জ্বালানি তেলে সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ জনগণ। এ অবস্থায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট লেলিন মোরেনো।

বৃহস্পতিবার দেশটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। খবর এএফপি’র

পুলিশ রাজধানী কুইটোর ঐতিহাসিক কেন্দ্রে সরকারি দফতরের কাছে পাথর ও আগুনে বোমা নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে।

মোরেনো সাংবাদিকদের বলেন, তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন।

পরিবহন খাত এ বিক্ষোভের নেতৃত্ব দিলেও এতে শিক্ষার্থী ও অন্যান্য গ্রুপেরও অংশগ্রহণ রয়েছে। ইকুয়েডরে বিগত এক দশকের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ আন্দোলন।

বিক্ষোভকারীরা দেশটির কিছু এলাকায় সরকারি পরিবহন ব্যবস্থা একেবারে অচল করে দিয়েছে। এদিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় অনেক রাস্তাও বন্ধ হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া পলা রোমো বলেন, এ ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘর্ষে কতজন আহত হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। সংঘর্ষ চলার সময় বেশকিছু ফটোগ্রাফার আহত হয়েছে। ভর্তুকি প্রত্যাহার করায় জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১২০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর