,

জ্যামাইকাকে জেতাতে পারলেন না লিটন দাস

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ ম্যাচ ছিল জ্যামাইকা তালাওয়াসের। শেষ ম্যাচে রান পেলেন লিটন দাস। কিন্তু তাতেও জ্যামাইকাকে জেতাতে পারলেন না বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৭৭ রানে হেরেছে লিটনের দল।

গায়ানার দেওয়া ৬ উইকেটে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকা ১৬.৩ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৭৯ রানে।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা গায়ানাকে শুরুতে অবশ্য বড় ধাক্কা দেয় জ্যামাইকা। ইনিংসের প্রথম ওভার করতে এসে শেষ দুই বলে ওপেনার ব্রেন্ডন কিং (১) ও শিমরন হেটমায়ারকে (০) সাজঘরে ফেরান ওশানে থমাস। এর পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার চন্দ্রপল হেমরাজকে বোল্ড করেন ডেরবাল গ্রিন। পরের বলে তুলে নেন নিকোলাস পুরানকে (০)।

দলীয় ৮ রানের মাথায় পরপর ৪ বলে ৪ উইকেট হারানো গায়ানাকে খাদের কিনার থেকে উদ্ধার করেন অধিনায়ক শোয়েব মালিক। তাকে সঙ্গ দেন শেরফানে রাদারফোর্ড (৪৫)। দু’জনে মিলে গড়েন ৮২ রানের জুটি। শেষ পযর্ন্ত ৪৫ বল খেলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মালিক। পাকিস্তানি অলরাউন্ডারের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়। শেষ দিকে ক্রিস গ্রিন ২ এবং কিমো পলের ১৮ রানের কল্যাণে ২০ ওভারে ১৫৬ রান করে গায়ানা।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকাকে শুরুতে বিপদে ফেলে দেন ক্রিস গ্রিন। অধিনায়ক ক্রিস গেইলকে গোল্ডেন ডাক উপহার দেন তিনি। এরপর জুটি গড়ার চেষ্টা করেন গ্লেন ফিলিপস (২১) ও চাদভিক ওয়াল্টন (৮)। ইমরান তাহিরের বলে ওয়াল্টন বিদায় নিলে ব্যাটিংয়ে নামের লিটন দাস। ফিলিপসের সঙ্গে ২০ রানের জুটি গড়েন তিনি।

সাবেক প্রোটিয়া স্পিনার তাহির নিজের দ্বিতীয় শিকার বানান টেভন গ্রিফিথকে (১১)। এর পরপরই বিদায় নেন ডোয়াইন স্মিথ (২) ও ইমরান খান (০)। দলের বিপর্যয়ের মুখে লড়াই চালানোর চেষ্টা করেন লিটন। কিন্তু তিনিও সপ্তম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন দলীয় ৬৭ রানে। লিটনের ২৫ বলে ২১ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চারে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জ্যামাইকা শেষ পযর্ন্ত থামে ৭৯ রানে।

গায়ানার হয়ে ৩ উইকেট নেন ইমরান তাহির। দুইটি করে উইকেট নিয়েছেন কায়েস আহমেদ ও কিমো পল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর