,

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রেলযোগাযোগ বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরো ঘন্টা দু’য়েক সময় লাগতে পারে বলে ধারণা পাওয়া গেছে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্ঘটনাকবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয় নি। আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে আরো সময় লাগবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর