,

করলা চায়ে লিভার পরিষ্কার করে

news-image

অনলাইন ডেস্ক : সবজির মধ্যে করলা সবারই পরিচিত। স্বাদ তেতো হওয়ায় অনেকেই সবজিটি খেতে পছন্দ করেন না। তবে এতে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান। করলাতে থাকা ভিটামিন সি ত্বকের যেকোনো ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।

করলা চায়ে থাকা ভিটামিন-এ চোখ ভালো রাখে। এছাড়াও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে, লিভার পরিষ্কারে, ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকরী এই করলা। রান্না করা করলা খাওয়ার চেয়ে কাচা করলার জুস খেলে সমস্ত পুষ্টি উপাদান সঠিকভাবে পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

যারা অবশ্য করলার জুস খেতে পারেন না তারা কিন্তু অনায়াসে এর চা পান করতে পারেন। খুব সহজেই তৈরি করতে পারেন করলার চা। জেনে নিন পদ্ধতি-

প্রণালী: কিছু পরিমাণ শুকনো বা তাজা করলা টুকরো করে কেটে নিন। পানি এবং মিষ্টির জন্য স্বাদ মতো মধু নিন। করলা গাছের পাতাও ব্যবহার করা যায়।

পদ্ধতি: প্রথমে চুলায় সস্যপ্যান বসিয়ে পানি ফুটিয়ে নিন। তার মধ্যে করলার টুকরো দিয়ে দশ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার সমস্ত পুষ্টিদ্রব্য পানিতে মিশে যায়। পানির রং পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মধু বা চিনি মিশিয়ে কম আঁচে কিছুক্ষণ রাখুন। এখন চুলা থেকে নামিয়ে কাপে চা ছেঁকে নিন। আপনার করলার চা তৈরি। তবে রক্তে সুগার নিয়ন্ত্রণে এই চা খেলে মিষ্টি ব্যবহার করবেন না।

হাইপোগ্লাইসেমিয়া রোগীর ক্ষেত্রে করলার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই করলার চা আপনার রোজকার ডায়েটে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর