,

আমি একটি সুন্দর নেতৃত্ব চাই : মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ক’দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে প্রার্থী কার প্যানেলে কে থাকছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এছাড়া এই নির্বাচনকে ঘিরেই এখন সরব এফডিসি।

বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোনয়ন জমা শেষ দিন। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সরগরম এফডিসি। চলচ্চিত্রের শিল্পীরা নেমেছেন নির্বাচনের মাঠে। ব্যান্ড পার্টি বাজিয়ে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদে মৌসুমী, মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা, জায়েদ খান ও ডি এ তায়েব। আরো জমা দিয়েছেন ডিপজল, ইমন, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, অঞ্জনা, রোজিনাসহ একঝাঁক শিল্পী।

শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। কারণ এবারই প্রথম কোন নারী এই নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসতে যাচ্ছেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে আক্ষেপের কথা জানান প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘সিনেমার শিল্পীদের নির্বাচন। এখানে আনন্দ হবে, উৎসব হবে। শিল্পীরা হাসতে হাসতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নানাভাবে। ‘

মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতি একটা পরিবার। এমনটাই জেনে এসেছি সবসময়। সেই আবেগ থেকেই বহুবার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিতও হয়েছি। কিন্তু এবার নির্বাচন করতে এসে অনেক কিছু দেখছি, যা একজন শিল্পী হিসেবে আমি প্রত্যাশা করিনি। এখানে অদৃশ্য উপর মহলকে ব্যবহার করে প্রভাব খাটানো হচ্ছে, যা আমাকে অবাক করেছে, হতাশ করেছে।’

আমি বুঝতে পারছি না শিল্পী সমিতির নির্বাচনে জিতে কী এমন হবে যে উপর মহলকে এভাবে কাজে লাগাতে হবে? আমার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে ডি এ তায়েবের নির্বাচন করার কথা। তাকেও নানাভাবে বাধা দেয়া হচ্ছে।

আমি একটি সুন্দর নেতৃত্ব চাই। এজন্য সরে যাইনি। একা একা হলেও নির্বাচনে থাকবো। আমাকে শিল্পীরা সমর্থন দিয়েছেন, এটাই আমার প্রেরণা। শিল্পীদের সমিতিতে বাইরের এ প্রভাব কাটাতে শিল্পীরা এক হয়ে আমাকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি। যোগ করেন মৌসুমী

তিনি আরও বলেন, ‘অনেক সদস্য মিলে একটি চমক জাগানিয়া প্যানেল তৈরি করেছিলাম আমরা। কিন্তু আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। একটা সময় দেখলাম নির্বাচনে আমি একা। কেউ নেই আমার পাশে। মজার ব্যাপার হলো যারা আমাকে সভাপতি পদে নির্বাচন করতে পরামর্শ ও সাহস দিয়েছিলেন তারাও আমার সঙ্গে নির্বাচনে নেই।’

প্রসঙ্গত, এবার শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। প্রথমে ১৮ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। পরে সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর