,

ফ্রান্সে পুলিশ সদর দফতরে হামলায় নিহত ৫

news-image

ফ্রান্স প্রতিনিধি : ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদর দফতরে ছুরি হামলায় চার কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্যারিসের কেন্দ্রস্থল নতর-দাম ক্যাথেড্রালের কাছে এ হামলা চালান পুলিশেরই এক কর্মচারী। এ ঘটনার পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

হামলার পরপরই ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্তনার ঘটনাস্থলে গেছেন।

হামলাকারী সদর দফতর ভবনে ঢুকে সোজা তার কার্যালয়ে গিয়ে ছুরি নিয়ে সহকর্মীদের ওপর হামলা চালায়, তাকে থামাতে অন্য সহকর্মীরা এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ দফতরের কম্পাউন্ড থেকে রাস্তা পর্যন্ত গড়ায়। এ সময় ওই হামলাকারীর ছুরির আঘাতে সাতজন সহকর্মী মারাত্মকভাবে জখম হন।

অবশেষে অন্য একজন কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সেই পুলিশ কর্মকর্তা। পরে আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদর দফতর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, পুলিশ সদর দফতরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

ফরাসী গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি প্যারিস পুলিশ বাহিনীর প্রশাসনিক কর্মচারী হিসেবে ২০ বছর ধরে চাকরি করছেন। পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন তিনি।
তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানায়নি কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় কাজ, কম মজুরি ,পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশটিতে বিভিন্ন সময়ে হামলার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে একদিন আগেই ধর্মঘট পালন করেছিল পুলিশ বাহিনীর সদস্যরা, ধর্মঘট শুরুর একদিন পরই এমন নিন্দনীয় ঘটনার সাক্ষী হলো দেশটির পুলিশ।

এদিকে এ হামলার ঘটনা বর্তমানে ফ্রান্সের জাতীয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ,সর্বত্র চলছে এ বিষয়ে আলোচনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা