,

ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্যাসেনো নিয়ে চলমান অভিযান নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এবার তার ও তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য জানতে চাওয়া হয়েছে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে ওমর ফারুক চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ ছাড়া পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা এবং তাদের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টও তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউয়ের চিঠিতে ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) উল্লেখ করে তথ্য চাওয়া হয়েছে। সব ব্যাংকের ই-মেইলের মাধ্যমে এই তথ্য চায় বিএফআইইউ।

এদিকে, বিএফআইইউয়ের পৃথক চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও সাবেক নারী সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরার অ্যাকাউন্ট তলব করা হয়েছে। ওই চিঠিতে, আনিসুর রহমানের স্থীয় ঠিকানা দেওয়া হয়েছে। এতে দেখা যায়, আনিসুর রহমানের স্থায়ী ঠিকানা : গ্রাম শংকর পাশা, ডাকঘর-চরভাটপাড়া, থানা-কাশিয়ানি ও জেলা গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা-এইআইজি (পিআইও) পুলিশ হেডকোয়াটার্স ঢাকা, (প্রাক্তন পুলিশ সুপার যশোর)। চিঠিতে তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার নাম উল্লেখ করা হয়েছে।

বর্তমানে আনিসুর রহমান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা গত দশম সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, এরে আগে ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী চলমান অভিযান প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘এতদিন অবৈধভাবে ক্যাসিনো চললো কিভাবে? পুলিশ বা র‌্যাব এতদিন কি করেছে?’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর