সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-৩ উপ-নির্বাচনে ইভিএমে জনগণের আগ্রহ নেই : মক ভোটিংএ ভোটার শুন্য কেন্দ্র

news-image

রংপুর ব্যুরো : আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচন। এই নির্বাচনে সকল কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গআজ বৃহস্পতিবার সকল কেন্দ্রে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার প্রশিক্ষণ দিতে মক ভোটিং অনুষ্ঠিত হয়। তবে সব গুলো কেন্দ্রই ছিল প্রায় ভোটার শুন্য। মক ভোটিংয়ে সর্বোচ্চ ভোট পড়েছে ১৩ টি। এ নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন ।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৭৫ টি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশন ভোটারদের প্রশিক্ষণ দিতে এই আয়োজন করে। কিন্তু এতে ভোটারদের সাড়া মেলেনি।
বিভিন্ন কেন্দ্র ঘুরে পাওয়া তথ্যে জানা গেছে, সমাজ কল্যান বিদ্যাবিথি কেন্ত্রের প্রিজাইটিং অফিসার আফসার হোসেন জানানম আমার কেন্দ্রে ভোটার ১ হাজার ২৭৭ টি । এরমধ্যে বেলা সোয়া ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১ টি।

সালেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা সোহায়েল জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮৩ টি। দুপুর ১ টা ৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২টি। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা জানান, তার কেন্দ্রের ২ হাজার ৭০২ টি ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১টি।

সরকারী বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ইকবাল জাভিদ জানান, আমার কেন্দ্রের ২ হাজার ৭১ টি ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১ টি।
আদর্শপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমার কেন্দ্রে ৩ হাজার ৯৫২ টি ভোটের মধ্যে বেলা ২ টা ১২ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১২ টি।
দক্ষিণ মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ২টি। এই কেন্দ্রের প্রিজাইংটির কর্মকতা জানান, এখানে ২ হাজার ২২৩ টি ভোটের মধ্যে বেলা ২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২টি। অন্যদিকে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রিজাইটিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফ জানান, এই ভোট কেন্দ্রে ২ হাজার ৮১৩ টি ভোট রয়েছে। এরমধ্যে পৌনে ২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২টি।

কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইটিং অফিসার আজহারুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোট সংখ্যা ৩ হাজার ৬৪৯ টি। এরমধ্যে দুপুর ১ টা পর্যন্তমাত্র ১ টি ভোট পড়েছে। তবে ভোটাররা কেন আসছেনা আমি তা জানিনা। মক ভোটিং এ ভোটার উপস্থিত না হওয়ার অন্যতম কারণ বিষয়টি ব্যাপক প্রচার করা হয়নি বলে অনেকেই অভিযোগ করেছেন। তারা বলছেন, ভোট সম্পর্কে ভোটারদের এমনিতেই আগ্রহ নেই। তার ওপর মক ভোটিংয়ের কোন প্রচার প্রচারণা ছিল না। জোরালো ভাবে মাইকিং এর ব্যবস্থা নেয়া হয়নি। অনেকেই আশংকা করছেন এর প্রভাব পড়বে ৫ তারিখের উপ- নির্বাচনে।

এব্যপারে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন সাংবাদিকদের জানান, আমরা প্রচার প্রচারণা করেছি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে