,

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ: আহত-৬

news-image

স্টাপ রিপোর্টার, রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাংক বুথে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কাকন, রোহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দীপু, শামীম ও রসায়ন বিভাগের আরোও দুইজন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভর্তি ও ফরম পূরণের টাকা জমা দিতে আসে রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান বিভাগসহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। টাকা জমা দেয়ার সময় লাইনো দাড়ানো নিয়ে এদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংর্ঘষে রুপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মরত চিকিৎসক অলক কুমার জানান, ‘আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে।আরেকজনের নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে। তবে তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর