,

সুয়ারেজ-ঝলকে বার্সেলোনার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের তখন মাত্র ১২১ সেকেন্ড পেরিয়েছে। ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

তবে বার্সেলোনা তাতে ঘাবড়ে যায়নি। পিছিয়ে পড়া সেই ম্যাচটিই নিজেদের করে নিয়েছে আরনেস্তো ভালভার্দের দল। লুইস সুয়ারেজের জোড়া গোলে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।

শুরুতে কিছুটা অগোছালো ছিল বার্সেলোনা। তাদের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের তৃতীয় মিনিটের শুরুতেই গোল তুলে নেয় ইন্টার মিলান। মাঝমাঠে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন মার্তিনেস।

গোল খাওয়ার পরও বার্সা আক্রমণাত্মক খেলতে থাকে। তবে প্রথমার্ধে সাফল্যের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে সুয়ারেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর্তুরো ভিদালের ডান দিক থেকে নেওয়া ক্রসে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির ভলিতে জাল কাঁপান উরুগুইয়ান স্ট্রাইকার।

৮৪তম মিনিটে বার্সেলোনা আরেক গোল পায় মেসির কল্যাণে। ইন্টারের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে সুয়ারেজকে বল দেন আর্জেন্টাইন খুদেরাজ। সুয়ারেজ একজনকে কাটিয়ে প্লেসিং শটে করেন নিজের ও দলের দ্বিতীয় গোলটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর