,

টাইগার যুবাদের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলকে টানা দ্বিতীয় ওয়ানডেতে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ উইকেটের দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আকবল আলীর দল। ম্যাচটি বুধবার হওয়া কথা থাকলেও বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে একদিন পর খেলাটি মাঠে গড়ায়

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) লিনক্লোনে মুখোমুখি দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৪২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নার্ভাস নাইন্টিনাইনের শিকার হওয়া মাহিদুল ইসলাম জয়ের ব্যাটে ৪ উইকেট হারিয়ে ও ২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।

২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান করেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। তবে ধীর গতিতে ব্যাট করা ইমন ১৪ বলে ৬ রান করে বিদায় নেন। কিন্তু অবিচল থাকেন তানজিদ। দ্বিতীয় উইকেট জুটিতে তিনি জয়ের সঙ্গে ৯৫ রান তোলেন। শেষ পর্যন্ত ৬৩ বলে ৬৫ করে মাঠ ছাড়েন।

দারুণ ব্যাট করা জয় মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১২৫ বলে ১০টি চারের সাহায্যে ৯৯ করে বিদায় নেন তিনি। পরে তৌহিদ হৃদয়ের ৫৫ বলে ৪০ রান বাংলাদেশের জয়কে সহজ করে দেয়।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টমাস জোহরাবের সেঞ্চুরিতে আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় কিউই যুবারা। ১৪২ বলে ৮টি চারের সাহায্যে ১১২ করেন তিনি। ওপেনার ও অধিনায়ক অলি হোয়াইট ৩০ রান করেন। তবে আর কোনো ব্যাটসম্যান বলার মতোর স্কোর করতে পারেননি।

বাংলাদেশি বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয়ী চৌধুরী দুটি উইকেট পান। এছাড়া তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শামীম হোসেন ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর