,

ওপেনিংয়েই ৩১৭

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকান বোলারদের এমন খারাপ সময় সচরাচর আসে না। ভারতের মাঠে খেলতে নেমে কঠিন পরীক্ষাতেই পড়লেন রাবাদা-ফিলেন্ডার-মহারাজরা। তাদের পাড়া-মহল্লা মানের বোলার বানিয়ে ছাড়লেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর মায়াঙ্ক আগারওয়াল।

বিশাখাপত্তম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে রোহিত-আগারওয়ালের উদ্বোধনী জুটিতেই ভারত তুলেছে ৩১৭ রান। কিছুতেই যেন কিছু করতে পারছিলেন না প্রোটিয়া বোলাররা। শেষ পর্যন্ত ম্যারাথন এই জুটিটি ভাঙে ইনিংসের ৮২তম ওভারে।

কেশভ মহারাজের ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমে ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি।

কপাল মন্দ। ১৭৬ রানে থামতে হয়েছে রোহিতকে। ২৪৪ বল মোকাবেলায় গড়া এই ইনিংসে ২৩টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার।

রোহিত অবশ্য টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূরণ করেছেন তার সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও। ১২৩ রানে অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটিই আগারওয়ালের প্রথম সেঞ্চুরি ইনিংস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর