,

বিজ্ঞাপন ও নাটকে ব্যস্ত সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : গত ঈদের আগে কয়েকটি নাটকে অভিনয় করার পর থেকে যোগাযোগের বাইরে ছিলেন সারিকা সাবরিন। সম্প্রতি আবারো কাজে ফিরলেন এ মডেল অভিনেত্রী। তুহিন হোসেনের পরিচালনায় পূজায় প্রচারের জন্য একটি নাটকে অভিনয় করবেন তিনি।

‘ভুল কাব্য’ শিরোনামের এ নাটকে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন সারিকা। এখানে একজন ডিভোর্সি নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

সারিকা বলেন, আমি তো অভিনয়ের বাইরে যাচ্ছি না। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে তো আর অভিনয় করা যায় না। গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না। এদিকে আমার মেয়ে বড় হয়েছে। তাকে সময় দেয়ার কারণেই কাজ কম করি। কিন্তু মিডিয়া থেকে বিদায় নেয়ার কোনো পরিকল্পনা নেই।

এদিকে, একই নির্মাতার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করছেন এ অভিনেত্রী। এটি একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে এর শুটিং শেষ হয়েছে। এ বিজ্ঞাপনের মাধ্যমে এক বছর পর কোনো বিজ্ঞাপনে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

বিজ্ঞাপনটির প্রসঙ্গে সারিকা বলেন, বিজ্ঞাপনটির গল্প ভালো। আর টেলিফোন কোম্পানির বিজ্ঞাপনে কাজ করলে দর্শকের ভালো সাড়া পাওয়া যায়। কারণ এটি সব টিভি চ্যানেলে অসংখ্যবার প্রচার হয়।

এর বাইরে তপু খানের নির্দেশনায় ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের আরো একটি নাটকে অভিনয় করেছেন সারিকা। এখানেও তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। সম্প্রতি সাভারের বিভিন্ন লোকেশনেএ নাটকের দৃশ্যধারণ করা হয়। শিগগিরই এ নাটকটি একটি বেসরকারি টেলভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর