সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের পরিচ্ছন্নতাকর্মীর জুতায় মিললো ২ কোটি টাকার স্বর্ণের বার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের ৩৬টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার দুপুরে বিমানের ওই পরিচ্ছন্নতাকর্মীর পরিহিত জুতায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক পরিচ্ছন্নতাকর্মীর নাম মোহাম্মদ ইলিয়াছ (২৫)। তিনি নগরীর পতেঙ্গা থানাধীন নিজাম মার্কেটস্থ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, বেলা ১১টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমান শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদে জানা যায়, দুবাই থেকে আসা এ বিমানে করে কিছু স্বর্ণের বার অবৈধভাবে আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। ওই ফ্লাইট অবতরণের পর বাংলাদেশ বিমানের পরিচ্ছন্নতাকর্মী ইলিয়াছসহ অন্যরা ফ্লাইটটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন।

এ সময় সন্দেহ হওয়ায় পরিচ্ছন্নতা কর্মী ইলিয়াছের দেহ তল্লাশি করে তার পরনে জুতার ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ২২৫ গ্রাম। বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, মূলত পাচারকারী চক্র এ স্বর্ণের বারগুলো নিয়ে এসেছে। পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে বারগুলো বিমানবন্দর থেকে বের করে আনার উদ্দেশ্য ছিল। কিন্তু এর আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে ধরা পড়ে যায়।

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাই দুবাই উড়োজাহাজ পরিষ্কার করার কাজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতা নিয়ে থাকে বলে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম জানিয়েছেন।

এ ঘটনায় আটক ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে