,

একাদশে ফিরলেন মেসি-দেম্বেলে

news-image

স্পোর্টস ডেস্ক : ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে শুরুর একাদশে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে সে ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলার কথা ছিলো তার। কিন্তু ইনজুরির কারণে প্রথমার্ধের বিরতির পর আর খেলতে পারেননি মেসি।

সেই ম্যাচের পর মেসির ইনজুরির ব্যাপারে ধোঁয়াশায় ছিলেন খোদ বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দেও। লিগে গেতাফের বিপক্ষে ম্যাচের আগের দিন ভালভার্দে জানিয়েছিলেন, কবে মাঠে ফিরবেন মেসি? তা তিনি জানেন না।

তবে খুব বেশি দীর্ঘায়িত হলো না মেসির জন্য অপেক্ষা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন মেসি। তার সঙ্গে দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ওসুমানে দেম্বেলেও।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করায় এ ম্যাচে জয়ে ফিরতে চায় স্প্যানিশ ক্লাবটি।

ইন্টার ম্যাচের জন্য বার্সা স্কোয়াড

গোলরক্ষক – টের স্টেগান, নেতো
ডিফেন্ডার – নেলসন সেমেদু, মৌসা ওয়াগ, জেরার্ড পিকে, ক্লেমেন্ত লংলে, ক্লেইর তদিবো এবং জুনিয়র ফিরপো
মিডফিল্ডার – সার্জিও বুসকেটস, ইভান র‍্যাকিটিচ, আর্থুর মেলো, সার্জিও রবার্তো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, চার্লস অ্যালেনা এবং আর্তুরো ভিদাল
ফরোয়ার্ড – লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যান্তনিও গ্রিজম্যান, ওসুমানে দেম্বেলে এবং চার্লস পেরেজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর