,

ভুট্টা প্রতিরোধ করে ক্যান্সার

news-image

স্বাস্থ্য ডেস্ক : ভুট্টা বা পপকর্ণ অনেকেরই পছন্দের খাবার। অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ভুট্টাপোড়া নাস্তা হিসেবে দুর্দান্ত। ভুট্টা আমাদের অতিপরিচিত খাদ্য উপাদান। ভুট্টা আমাদের জন্য নানাদিক থেকে উপকারী। ভুট্টার ফাইবার, ফেরুলিক অ্যাসিড, ক্যারোটিনসহ নানা উপাদান আমাদের পুষ্টিগুণ বাড়াতে সাহায্য করে।

ভুট্টায় থাকা ফেরুলিক অ্যাসিডের মতো যৌগ ব্রেস্ট এবং লিভারে থাকা টিউমারের সাইজ কমাতে সাহায্য করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভানয়েড থাকে ভুট্টায়। যা ক্যান্সারের কোষগুলোকে বাড়তে দেয় না।

গর্ভবতীদের জন্য ভুট্টা অনেক উপকারী। ভুট্টায় থাকে ফলিক অ্যাসিড। মায়ের পেটের ভেতরে যখন সন্তান বাড়তে থাকে, তখন তার যথেষ্ট পুষ্টির দরকার হয়। এই অ্যাসিড গর্ভস্থ সন্তানের বেড়ে ওঠা এবং পুষ্টির জন্য ভীষণভাবে জরুরি।

এছাড়া ভুট্টা কোলেস্টরল কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বককে সুন্দর রাখে। ভুট্টায় থাকে জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন যা শরীরে মিনারেলের ঘাটতি পূরণ করে শরীরে শক্তি বৃদ্ধি করে এবং হাড় মজবুত করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর