,

নির্বাচন ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমিতির ২০১৯-২১ এর দ্বিবার্ষিক নির্বাচন কেন্দ্র করে এফডিসিতে এখন নবীন–প্রবীণ তারকাদের পদচারণা দেখা যাচ্ছে। চারিদিকে নির্বাচনী আলাপ-আলোচনা চলছে।

মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিতরণের মাধ্যমে শুরু হয়েছে চলচ্চিত্রশিল্পীদের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচন। এদিন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন দুটি প্যানেলের সদস্যরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহণ করেন প্রার্থীরা। দুই প্যানেলের পক্ষ থেকে ২১ জন করে প্রার্থীর জন্য মোট ৬০টি মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।

দুটি প্যানেলে ভাগ হয়ে শিল্পীরা নির্বাচন করছেন। একটি মৌসুমী-ডি এ তায়েব, অপরটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। দুপুর দুইটার দিকে মিশা-জায়েদ খান প্যানেলের পক্ষ থেকে জায়েদ খান, ইমন, সুব্রতসহ অনেকেই এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

আর বেলা তিনটার দিকে মনোনয়ন ফরম গ্রহণ করতে সমিতির কার্যালয়ে আসেন মৌসুমী ও ডি এ তায়েব। এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। এবার নির্বাচনে মোট ৪৪৯ জন ভোট দিতে পারবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর