,

পেঁয়াজের দাম বেশি নিলেই ব্যবস্থা : সাঈদ খোকন

news-image

নিউজ ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পেঁয়াজ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ বুধবার (২ অক্টোবর) সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শন করে এ হুশিয়ারি দেন তিনি।

বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে জানিয়ে, মেয়র বলেন, পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে।

কোনও পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করা হবে বলেও হুঁশিয়ারি করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কেউ বাড়িতে পেঁয়াজ কিনে চাপ সৃষ্টি করবেন না। দৈনন্দিন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর