রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিনের বিষয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বললেন এমপি হারুন

news-image

খালেদা জিয়ার জামিন নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন হারুনুর রশীদ। এসময় তিনি খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই এমপি।

খালেদা জিয়ার জামিন নিয়ে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর মাধ্যমে তাকে কি বিএনপির রাজনীতি থেকে মাইনাস করতে চাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটি ঠিক নয়। তার ৭৬ বছর বয়স। তিনি নানা রোগে আক্রান্ত। তার জরুরি চিকিৎসা প্রয়োজন। সে কারণে আমরা বলেছি তাকে জামিন দেন এবং তার চিকিৎসা করাবো। এর মধ্যে কোনও রাজনীতি নেই।’

খালেদা জিয়াকে কি দেশে নাকি বিদেশে চিকিৎসা করাবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে তার মুক্তি হোক। তারপর দেখা যাবে চিকিৎসা দেশে হবে নাকি বিদেশে।’

এর আগেও একবার তার প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল সে বিষয়ে জানতে চাইলে হারুনুর রশীদ বলেন, ‘প্যারোল নিয়ে আগে কোনও আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকেও প্যারোলের কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আর পরিবার ও দলের পক্ষ থেকেও তার প্যারোলে মুক্তির বিষয়ে কোনও আবেদন করা হয়নি। এই প্যারোলে মুক্তির বিষয়টি মিডিয়া থেকে এসেছে। এটা মিডিয়ার সৃষ্টি।’

খালেদা জিয়ার জামিন নিয়ে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছি। তিনি আজ সন্ধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

জামিন দেওয়া তো আদালতের বিষয়, তারপরও আপনারা কেন সরকারের কাছে বারবার আবেদন করেন জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে বিচার ব্যবস্থার কথা আপনারা সবাই জানেন। রাজনীতিকদের নামে অনেক মামলা হয়, সাজাও হয়। আবার তা সরকারের মধ্যস্থতায় ফয়সালাও হয়। অনেক ছোট ছোট নেতা এভাবে জামিন নিয়ে বিদেশে চলেন গেছেন। খালেদা জিয়া তো তিনবারের প্রধানমন্ত্রী, উনি কেন জামিন পাবেন না।’

আপনারা খালেদা জিয়ার জামিন নিয়ে বারবার সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, এটা রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত বহন করে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটি সমঝোতা হতে যাবে কেন? যে নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে সেটি তো প্রশ্নবিদ্ধ। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেও তো কিছুদিন আগে লন্ডনে তার চোখের অপারেশন করিয়েছেন, যা দেশে সম্ভব ছিল। কাজেই সামর্থ্য থাকলে খালেদা জিয়ার চিকিৎসা কেন বিদেশে হবে না।’

সবশেষে তিনি বলেন, ‘আমি আবারও আপনাদের বলছি একজন সন্তান হিসেবে অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার বিষয়ে যা যা করা দরকার সেই দায়িত্ববোধ থেকে আমি খালেদা জিয়ার জন্য জামিন চাইতে এসেছি। তার চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তার চিকিৎসা করানো হবে।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ